কর্মসংস্থানের সংকট এর মাঝে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মাধ্যমে কর্মসংস্থানে উদ্যোগী হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পূর্ব মেদিনীপুর সার্কেল। সফল ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতি দের সাফল্যের মাধ্যমে শিল্পদ্যোগীদের উৎসাহদানের জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পূর্ব মেদিনীপুর সার্কেল। সহযোগিতা করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত গ্রামীণ স্বনির্ভর প্রশিক্ষণ সংস্থা( আরসেটি)।

এই অনুষ্ঠানে লালা রাজপথ রায় এর প্রতিকৃতিতে এবং স্বামীজীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ের এ জি এম অরবিন্দর কুমার যাদব, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চিফ নোডাল অফিসার অজিতেশ কুমার সুতার, পূর্ব মেদিনীপুর জেলা সার্কেল হেড এজিএম বিশ্বজিৎ রাউতরায়, ডেপুটি সার্কেল হেড মানবেন্দ্র তেওয়ারি, এম সি সি পূর্ব মেদিনীপুর সার্কেল হেড পল্লব দাস, সার্কেল ডিসি ও অমিত কুমার দত্ত, আর সেটির ডাইরেক্টর শিবানন্দ সরকার, প্রাক্তন ডাইরেক্টর ডঃ উজ্জ্বল কুমার বর, কোর্স কো-অর্ডিনেটর উত্তম কুমার জানা, সৌমাল্য ভট্টাচার্য সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সফল উদ্যোগ পতিদের উৎসাহিত করার জন্য এবং নব্য উদ্যোগ পতিদের আগ্রহী করে তোলার লক্ষ্যে সফল উদ্যোগ-পতিদের বিশেষ সম্মানে ভূষিত করা হয়। এই অনুষ্ঠানে উদ্যোগপতি হিসাবে দীঘার এক বেসরকারি হোটেলের কর্ণধার মানসী গাঁতাইত,অনিমেষ গাঁতাইত,লক্ষীকান্ত জানা, ময়নার এক নার্সিংহোমের কর্ণধার ডাঃ শান্তনু মাইতি, টিভিএস বাইকের শোরুমের কর্ণধার অমিত চন্দ্র, মৎস্য চাষের সফল উদ্যোগপতি তারিকুল ইসলাম সহ অন্যান্য উদ্যোগপতিগণ ক্ষুদ্র মাঝারি শিল্প পড়ায় উৎসাহিত করার জন্য তাদের ব্যবসার চড়াই উতরাইর মাধ্যমে সাফল্যের কথা তুলে ধরেন সকলের সামনে। সকলেই জানিয়েছেন মনোযোগ সহকারে যে কোন শিল্পোদোগ কর্মসংস্থানের দিশারী হতে পারে।





