Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩২ শুক্রবার ( ১৩ই মার্চ, ২০২৬ )

দিঘায় পুলিশে চাকরির টোপ: নিয়োগ পরীক্ষার দিনই হোটেল থেকে গ্রেপ্তার ৭

রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষার দিনেই প্রকাশ্যে এল ভয়ংকর প্রতারণার চক্র! পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে যে অবৈধ টাকার খেলাচ্ছলে ফাঁদ বিছানো হচ্ছিল, সেই চক্রের সাত সদস্যকে দিঘার একটি হোটেল থেকে নাটকীয় হানায় গ্রেপ্তার করল দিঘা থানার পুলিশ।

 

রবিবার রাজ্যজুড়ে যখন পুলিশ নিয়োগের পরীক্ষা চলছে, ঠিক তখনই দিঘায় একটি নামী হোটেলে ঘাঁটি গেড়ে পরীক্ষার্থীদের মোটা টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাচ্ছিল প্রতারকরা। গোপন সূত্রে খবর মেলামাত্রই পুলিশ দ্রুত অভিযান চালায় এবং ধরা পড়ে সাতজন। আটক হওয়া ব্যক্তিরা দিঘায় গোপনে লুকিয়ে থেকেই পরীক্ষার্থীদের ফোনে ও সরাসরি যোগাযোগ করে টাকা নেওয়ার পরিকল্পনা করছিল বলে জানা গেছে।

 

তদন্তকারী অফিসারদের মতে, এই সাতজন শুধুই সামনের সারির খেলোয়াড়—এর পিছনে আরও বড়, সুসংগঠিত প্রতারণা চক্র কাজ করছে বলে সন্দেহ। কারা কারা এর সঙ্গে জড়িত, কোথা থেকে পরিচালনা করা হচ্ছিল এই প্রতারণা, কতজন পরীক্ষার্থী প্রতারিত হয়েছেন—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

 

ধৃতদের আজ কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয়েছে।পুরো ঘটনাকে কেন্দ্র করে দিঘা, কাঁথি থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Related News

Also Read