Select Language

[gtranslate]
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ৩১শে মে, ২০২৬ )

ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান আঠিলাগড়ি মহামেডান স্পোর্টিং

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রান ব্লকের চালতি গ্রাম পঞ্চায়েতের খাগড়াবনি গ্রামে খাগড়াবনী শান্তি সংঘের ৪৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ৮ দলীয় ওয়ান ডে ফুটবল প্রতিযোগিতা দারুয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো।

মাঠ ভর্তি দর্শকের উপস্থিতিতে এই খেলার উদ্ধোধন করেন পুর্ব মেদিনীপুর জেলা পরিষেদের সভাধিপতি ও বিধায়ক উত্তম বারিক। উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার দুই সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত ও সতীনাথ দাস অধিকারী, সহ সম্পাদক ইমরান আলি খাঁন প্রমুখ।

 

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় আঠিলাগড়ি মহামেডান স্পোর্টিং, রার্নাস হয়েছে মাহি ওয়ারিয়র্স। চ্যাম্পিয়ন দল ট্রফি সহ নগদ ৩০ হাজার টাকা,রার্নাস দল ট্রফি সহ নগদ ২০ হাজার টাকা লাভ করে। সেরা গোলকিপার মহামেডান স্পোর্টিং এর শঙ্কু , সর্বোচ্চ গোলদাতা মহামেডান স্পোর্টিং এর আরলাম, ফাইনালে ম্যান অফ দি ম্যাচ সনু মহামেডান স্পোর্টিং এর সনু, প্রতিযোগিতার সেরা খেলোয়াড় বুবাই মাহি ওয়ারিয়র্স এর বুবাই।

Related News

Also Read