Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

বাড়িতে মোবাইল টাওয়ার বসানোর নামে প্রতারনা

বাড়িতে মোবাইল টাওয়ার বসানোর নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে কলকাতা থেকে তিন অভিযুক্তকে গ্রেফতার করল মারিশদা থানার পুলিশ। ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিনের আবেদন নাকচ করে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

সূত্রের খবর মারিশদা থানা এলাকার নন্দন গিরির বাড়িতে মোবাইল টাওয়ার বসানোর নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণা করে প্রতারকরা। সেই অভিযোগ নন্দন গিরি মারিশদা থানা জানালে পুলিশ তদন্তে নেমে কলকাতা থেকে তিন প্রতারককে গ্রেপ্তার করে। ধৃতরা হল সমর দত্ত, সম্পদ গায়েন, নিখিলেশ বন্দ্যোপাধ্যায়। পুলিশ জানিয়েছে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত আছে কি না তদন্ত করে দেখা হচ্ছে।

Related News

Also Read