Select Language

[gtranslate]
১৮ই ফাল্গুন, ১৪৩২ মঙ্গলবার ( ৩রা মার্চ, ২০২৬ )

সবুজ অর্থনীতিতে মহিলা কৃষকদের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক সেমিনার

আজ “সবুজ অর্থনীতিতে মহিলা কৃষকদের সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক সেমিনার কাজলা জনকলাণ সমিতিতে অনুষ্ঠিত হলো ।অ্যাকশনএইড কর্ণাটক প্রকল্পের সহায়তায় কাজলা জনকলাণ সমিতির সভা কক্ষে আজ “সবুজ অর্থনীতিতে মহিলা কৃষকদের সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক একটি সেমিনার সফলভাবে আয়োজন হয়েছে। মোট ১২০ জন মহিলা কৃষক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

সেমিনারটি নিম্নলিখিত ক্ষেত্রে মহিলা কৃষকদের ভূমিকা সম্পর্কে বোঝাপড়া বৃদ্ধির উপর দৃষ্টি নিবদ্ধ করে:

• কার্বন হ্রাসে নারী কৃষকদের ভূমিকা

• স্থায়ী উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা

• বর্তমান কৃষি ও অর্থনৈতিক পরিকাঠামোর চ্যালেঞ্জ

• সবুজ অর্থনীতি বাস্তবায়নে সরকার ও সাধারণ মানুষের যৌথ দায়িত্ব

কাজলা জনকলাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পান্ডার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

 

বিশিষ্ট সম্পদ ব্যাক্তিবর্গ তাদের নিজেদের অভিজ্ঞতা ও চিন্তনের মধ্যে দিয়ে সেমিনারটিকে সমৃদ্ধ করেছেন প্রশিক্ষক এবং পরামর্শদাতা সুব্রত কুণ্ডু, রাজ্য প্রধান, অ্যাকশন এইড কর্ণাটক প্রকল্প সুরজিৎ নিয়োগী, প্রোগ্রাম ম্যানেজার, অ্যাকশনএইড কর্ণাটক প্রকল্প রেশমি ভট্টাচার্য, প্রতিনিধি, অ্যাকশনএইড কর্ণাটক প্রকল্প সুব্রত কর প্রমুখ।

বিশিষ্ট ব্যাক্তিবর্গের উপস্থাপনার মাধ্যমে জলবায়ু-সহনশীল কৃষি, সবুজ জীবিকার সুযোগ এবং মহিলা কৃষকদের মধ্যে নেতৃত্বকে শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরে। সেমিনারটি অর্থবহ এবং সফল করার জন্য সকল অংশগ্রহণকারী, রিসোর্স পার্সন এবং সহায়ক সংস্থাগুলিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Related News

Also Read