Select Language

[gtranslate]
২৫শে ফাল্গুন, ১৪৩২ মঙ্গলবার ( ১০ই মার্চ, ২০২৬ )

৪৫০ বছরের শ্রী শ্রী গোকুলানন্দজিউ রাসাষ্টমী মেলার উদ্বোধন

সাড়ম্বরে আলংগিরি শ্রী শ্রী গোকুলানন্দজিউ রাসাষ্টমী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। এবার ৪৫০ বছরে পদার্পণ করল পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের আলংগিরির প্রাচীন ও ঐতিহ্যবাহী রাস উৎসব। পাশাপাশি, ২৪ তম বর্ষে পদার্পণ করেছে এই রাস মেলা।

আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে রয়েছে নরনারায়ণ সেবা ও সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি এদিন সকালে গোকুলানন্দজিউর মন্দির প্রাঙ্গণে হাজার কন্ঠে গীতা পাঠ করা হয়েছে। সে-ই সঙ্গে, মহাপ্রভুর নামোল্লেখিত কিছু তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠান প্রাঙ্গণে তুলে ধরাও হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার আইসি অরুণ কুমার খাঁ, জেড়থান গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জু রানী বেরা, সঞ্চালক ও সমাজকর্মী আইয়ুপ খান, বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ বেরা, স্থানীয় এলাকার পঞ্চায়েত সদস্য হরেকৃষ্ণ পাল, বিশিষ্ট শল্য চিকিৎসক ডা: বাদল অশ্রু ঘাটা, ট্রাস্টের সম্পাদক প্রদীপ আইচ, সভাপতি কমলাকান্ত বেরা, মেলা কমিটির সভাপতি যথাক্রমে নন্দদুলাল সাউ ও স্বপন ক্যামিলা, মঞ্চ দাতা মানস বেরা ও তাপস বেরা-সহ বিশিষ্টজনেরা। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ সব্যসাচী দাস।

Related News

Also Read