Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

খয়রান্ডা কৃষি উন্নয়ন সমিতির কৃষক প্রশিক্ষণ 

পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের খয়রান্ডা কৃষি উন্নয়ন সমবায় সমিতির আর্থিক সুবিধার সাথে সাথে বিভিন্ন সমাজ কল্যাণকর কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করে। গ্রামীণ কৃষি প্রধান গ্রাহকদের কৃষি বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার জন্য বিশেষ শিবিরের আয়োজন করা হয়। রামনগর-১ ব্লক কৃষি দপ্তরের ব্যবস্থাপনায় এই উদ্যোগ গ্রহণ করা হয়। সমিতির বালকবাড় শাখায় দু দিনের প্রশিক্ষণ শিবির আজ শনিবার সমাপ্ত হল । সমাজে সাধারণ মানুষকে আর্থিক ভাবে স্বনির্ভরতার বার্তা দেওয়ার সাথে সাথে গরীব দুস্ত মানুষদের যেমন সাহায্য করছে তেমনি শিক্ষা ক্ষেত্রে মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য সাহায্য বিদ্যালয়ের গৃহনির্মানের জন্য বারে বারে সচেষ্ট হয়েছে । সপ্তাহের সূচনার প্রাক্কালে এই ধরনের উদ্যোগ সাধারণ কৃষকদের স্বনির্ভর হতে বিশেষ বার্তা দিচ্ছে।দুই দিনের প্রশিক্ষণ শিবিরে কৃষকদের হাতে বিশেষ সার ও স্প্রে মেসিন তুলে দেওয়া হয়।

Related News

Also Read