Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

রক্তদান, চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে রাস উৎসবের সূচনা

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের মাজিপুর গ্রাম পঞ্চায়েতের বাড়চুনফলি গ্রামের ঐতিহ্যবাহী রাস উৎসবের সূচনা হলো রক্তদান, চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে । শনিবার রক্তদান এবং রবিবার চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির উদ্বোধন করেন সহযোগ সংস্থা কাঁথি ফেয়ার ফিল্ড এক্সিলেন্ট এর সভাপতি তেহরান হোসেন।

উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক সনাতন জানা, রাস উৎসব কমিটির অন্যতম কর্মকর্তা প্রাক্তন সেনা কর্মী ও সমাজসেবী রঞ্জিত বর,শিক্ষক দেবদাস প্রধান, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

ফেয়ার ফিল্ড এক্সিলেন্ট এর সহযোগিতায় কাঁথি ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে। লায়ন্স ক্লাব অব কন্টাই পরিচালিত ভোলানাথ চক্ষু হাসপাতালের চিকিৎসকগণ চক্ষু পরীক্ষা করেন।স্বাস্থ্য পরীক্ষা করেন মেডিসিন স্পেশালিস্ট ডাঃ আশীষ ওঝা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ বিশ্বজিৎ ত্রিপাঠী সহ অন্যান্য চিকিৎসক। এই রাস উৎসব কে ঘিরে এলাকায় চলছে গ্রামীণ মেলা। প্রতিদিন রাধাকৃষ্ণের লীলা কীর্তন চলছে যা এলাকাবাসীকে মুগ্ধ করে। আগামী বুধবার শিল্পী সম্মান, ছদ্মবেশ, শঙ্খ বাদন, সহ একাধিক প্রতিযোগিতার আয়োজন এবং পুরস্কার বিতরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Related News

Also Read