Select Language

[gtranslate]
২১শে বৈশাখ, ১৪৩৩ সোমবার ( ৪ঠা মে, ২০২৬ )

জেলায় ১১ জন পুলিস অফিসার বদলী

পূর্ব মেদিনীপুর জেলায় বেশ কিছু পুলিস অফিসারের বদলী অর্ডার হয়েছে। এদের মধ্যে এস.আই (ইউ.বি) সুরজিৎ দাসকে বর্তমান ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম থেকে জুনপুট কোষ্টাল থানায় বদলী করা হয়েছে। পি.এস.আই (ইউ.বি) সৌরভপণ্ডাকে বর্তমান লাইন ও.আর থেকে দুর্গাচক থানায় নিয়োগ করা হয়েছে। এস.আই. (ইউ.বি) প্রলয় চন্দকে লাইন ও.আর থেকে কাঁথি থানায় বদলী করা হয়েছে। এস.আই (ইউ.বি) দেবনাথ মণ্ডল (ও.আর হেড কোয়ার্টার)কে কাঁথি থানায় আনা হয়েছে। এস.আই (ইউ.বি) কাজল দোলুইকে (লাই ও.আর) ভূপতিনগর থানায় বদলী করা হয়েছে। এস.আই ‘(ইউ.বি) সবিতাব্রত নিয়োগীকে (ও.আর হেড কোয়ার্টার) থেকে নন্দকুমার থানায় বদলী করা হয়েছে। এস.আই. (ইউ.বি) অরুণাংশু বর-কে (লাইন ও.আর) খেজুরী থানায় বদলী করা হয়েছে। এস.আই (ইউ.বি) সন্তু সাঙ্কিকে রামনগর থানা থেকে নন্দকুমার থানায় বদলী করা হয়েছে। এস.আই. (ইউ.বি) নাড়ুগোপাল দেবকে নন্দকুমার থানা থেকে রামনগর থানায় বদলী করা হয়েছে। এ.এস.আই ই.বি ৩০৫ অমিত ওরাং-কে (লাইন .ও.আর) থেকে তাল পার্টি ঘাট কোষ্টাল থানায় বদলীয় করা হয়েছে। পি.এস.আই (এ.বি) সুমন চক্রবর্তীকে (ডি.এ.পি হেড কোয়ার্টার) থেকে সোনামূড়া ক্যাম্পে বদলী করা হয়েছে।

Related News

Also Read