কাঁথি ৩ ব্লকে কানাইদিঘি গ্রাম পঞ্চায়েতের জগুদাসবাড় গ্রামে সরকারী কৃষি দপ্তর ও দেশপ্রান ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতির সহায়তায় কৃষি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। এই শিবিরে উপস্থিত ছিলেন কাঁথি ৩ কৃষি দপ্তরের এডিএ ডক্টর নারায়ণ চন্দ্র মাঝি, কেপিএস সৌরীন্দ্রনাথ মহান্তি, কর্মী তাপস জানা, কাজলা জনকল্যাণ সমিতির পক্ষ উপস্থিত ছিলেন সুপারভাইজার নীতিমালা পন্ডা, সুবিমল বেজ, তরুণ কান্তি মিশ্র ও অন্যান্ন কর্মীবৃন্দ এবং জগুদাসবাড় নিগমানন্দ আশ্রমের কর্ণধার তুষার কান্তি গিরি প্রমুখ। এই শিবিরে ৩০ জন কিষান কিসানী উপস্থিত ছিলেন। আলোচ্য বিষয় ছিল প্রদর্শনী ক্ষেত্রের জন্য ৫৬ জন কে ধীরেন্দ্র ধান দেওয়া হয়েছিল সেই ধানের তথ্য সংগ্রহ ও পর্যালোচনা এবং বর্তমান কৃষি সঙ্গে অতীতের কৃষির তুলনা করা হয়। সিদ্ধান্তে আসা হয় এই ৫৬ জন চাষী, দেশি বীজ, জৈব সার, জৈব দ্রবণ এবং নানা ধরনের সবজি ও ধানের চাষ করবে এবং পরম্পরা কৃষি ব্যবস্থাকে ফিরিয়ে আনবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুবিমল বেজ।





