Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

শ্মশানের স্টলে কাটমানিঃগ্রেফতারি এড়াতে পলাতক সৌম্যেন্দু অধিকারী ?

কাঁথি পৌরসভার কিশোরনগরে রাঙ্গামাটি শ্মশানের সামনে স্টল নির্মানে কাটমানি খাওয়ার অভিযোগ উঠলো শুভেন্দু অধিকারীর ভাই সৌম্যেন্দু অধিকারীর বিরুদ্ধে।রাজ্যের বিরোধী দলনেতার ভাই সৌম্যেন্দু কাঁথি পৌরসভার চেয়ারম্যান পদে থাকার সময়ে শ্মশানের সামনে নির্মিত স্টল থেকে কয়েক লক্ষ টাকা কাটমানি নেয় বলে অভিযোগ।জানা গেছে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারন সম্পাদক সৌম্যেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি পৌরসভার পুরপ্রধান সুবল কুমার মান্না এই দুর্নীতির অভিযোগ তুলে গত ২৯ শে জুন কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন৷এর জেরে গ্রেফতার করা হয় এই নির্মান কাজের সাথে জড়িত ঠিকাদার ও কাঁথি পুরসভার সহকারি ইঞ্জিনিয়ার দিলীপ বেরাকে৷ধৃতদের পুলিশি হেফাজতে পাঠায় আদালত।ঘটনাটা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায়।
রাজ্যের তৃনমূল সরকার নানান দুর্নীতি নিয়ে সোচ্চার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌম্যেন্দুর বিরুদ্ধে শ্মশান সংলগ্ন এলাকা উন্নয়নের টাকা তছরূপ করার ঘটনায় বিজেপিকে আক্রমন করতে ছাড়ছেনা শাসক দল ।
এর মধ্যেই পুনরায় বৃহস্পতিবার পুরসভার ধৃত ঠিকাদার ও সহকারী ইঞ্জিনিয়ারকে কাঁথি আদালতে হাজির করে পুলিশ। কাঁথি আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উমা ব্যানার্জি সিংহ রায় এজলাসে মামলা ওঠে।কাঁথি থানার পুলিশের পক্ষ থেকে  সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ বেরাকে পুনরায় হেফাজতে চেয়ে আপিল করা হয় ।সেই মত  দিলীপ বেরাকে ৫ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক। আর ঠিকাদারকে শর্তাধীন জামিন।
অপরদিকে বিজেপি নেতা সৌম্যেন্দু অধিকারীকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ি ঘটনার পর থেকে বেপাত্তা শ্মশান সংলগ্ন উন্নয়নের কাজ থেকে কাটমানি গ্রহনকারি সৌমেন্দু অধিকারী৷ শুধু তাই নয় আইনজীবী মারফত কলকাতা হাইকোর্টে আগাম জামিন জন্য আপিলও করেছেন তিনি৷ তাঁর খোঁজে তদন্ত চালাচ্ছে কাঁথি থানার পুলিশ৷

Related News

Also Read