Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

কোলাঘাটে বিধ্বংসী আগুনে ভস্মীভুত হোসিয়ারি কারখানা

বৃহস্পতিবার সাত সকালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোলাঘাটের কুমারহাট গ্রামের একটি হোসিয়ারি কারখানায়। কিছু সময়ের মধ্যেই গোটা কারখাটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে ছুটে আসেন। পাশাপাশি কোলাঘাট থানার পুলিশ ও দমকলের ২টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে কারখানাটি সম্পূর্ণ ভস্মীভুত হয়ে গিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

সূত্রের খবর, এদিন সকাল ৬টা নাগাদ প্রথম অগ্নিকান্ডের ঘটনাটি নজরে আসে। কয়েক মুহূর্তের মধ্যেই দ্বোতলা বাড়ির ওই হোসিয়ারি কারখানাটি সম্পূর্ণভাবে আগুনের গ্রাসে চলে যায়। ওই কারখানার ভেতর বিপুল পরিমানে হোসিয়ারি সামগ্রীর পাশাপাশি মেশিন ও যন্ত্রপাতি মজুদ ছিল। আগুনের গ্রাসে সমস্তটাই পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানিয়েছেন হোসিয়ারী মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা উপদেষ্টা নারায়ণচন্দ্র নায়ক।

 

পুলিশের প্রাথমিক অনুমান, হোসিয়ারি কারখানার পাশে থাকা বিদ্যুতের খুঁটি থেকে শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। অথবা অনিয়ন্ত্রিত বাজি ফাটানোর ফলে সেই বাজির ফুলকি ছিটকে গিয়েও কারখানায় আগুন লেগে থাকতে পারে। কারখানাটি স্থানীয় কুলিয়া গ্রামের বাসিন্দা নানু ঘড়া’র বলে জানা গেছে। ভাইফোঁটা উপলক্ষ্যে কারখাটিতে ছুটি ছিল। সেই কারনেই অগ্নিকান্ডের ঘটনার সময় কেউই কারখানার ভেতরে ছিলেন না বলেই নানু ঘড়া জানিয়েছেন।

Related News

Also Read