Select Language

[gtranslate]
৩রা চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ১৭ই মার্চ, ২০২৬ )

পিতপুরে ফ্যামিলি রেস্টুরেন্টে মধুচক্রের আসর

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার পিতপুরে রেস্টুরেন্টের আড়ালে চলছিলো মধুচক্রের ব্যবসা ।গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গ্ৰেফতার করলো হোটেলের মালিক সহ ৮ জনকে।

সুত্রের খবর, পাঁশকুড়ার পিতপুরে ফ্যামিলি রেস্টুরেন্টের আড়ালে মধুচক্রের ব্যবসা দীর্ঘদিন ধরেই চলছিল।

গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ অফিসারের অফিস থেকে পুলিশ প্রশাসনের ১৪ জনের প্রতিনিধি দল  পিতপুরের মা তারা ফ্যামিলির রেস্টুরেন্টে হানা দেয়। হানা দিয়ে মোট ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে হোটেল থেকে চারজন মহিলা সহ চার জন পুরুষকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ওই হোটেলের ৩ টি রুম শীল করে দেওয়া হয়। আজ সকালে পাঁশকুড়া থানার পুলিশ অভিযুক্তদের তমলুক জেলা আদালতে নিয়ে যায়।

Related News

Also Read