Select Language

[gtranslate]
২০শে ফাল্গুন, ১৪৩২ বৃহস্পতিবার ( ৫ই মার্চ, ২০২৬ )

দৌড়াতে গিয়ে পড়ে মৃত্যু হল এক ছাত্রের

প্রদীপ কুমার সিংহ

স্কুলে স্পোর্টস ক্লাস চলছিল। স্কুলে স্পোর্টস ক্লাসে দৌড়াতে গিয়ে পড়ে মৃত্যু হল এক নবম শ্রেণীর ছাত্র। গোটা স্কুল শোকস্তব্ধ। সেই স্পোর্টসে উপস্থিত ছিলেন নবম শ্রেণীর ছাত্র অর্কদীপ বাগ। রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা বছর পনেরোর অর্কদীপ পড়ত কামালগাজি এলাকার এক নামী ইংরেজি মাধ্যম স্কুলে। সহপাঠীদের সঙ্গে দৌড় শুরু করেছিল সে। কিন্তু মাঝ পথেই আচমকা পড়ে যায় মাটিতে। শিক্ষক ও স্কুলকর্মীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যান নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা অর্কদীপকে মৃত বলে ঘোষণা করেন।

হঠাৎ এমন মৃত্যুতে শোকস্তব্ধ সহপাঠী থেকে শিক্ষক-শিক্ষিকা—সকলেই। খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন অর্কদীপের পরিবার। সুস্থ-স্বাভাবিক এক পড়ুয়ার এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউই। স্কুল কর্তৃপক্ষ কীভাবে পুরো ঘটনা ঘটল সে বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি এখনও।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। অর্কদীপের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল কি না, কিংবা অন্য কোনও কারণ আছে কি না সবদিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও হাতে এসেছে পুলিশের। তা খতিয়ে দেখা হচ্ছে। ছাত্রের নিথর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

Related News

Also Read