রাজ্যের একাধিক জেলা থেকে বিভিন্ন বিষয়ে দক্ষ ও নিষ্ঠাবান শিক্ষকদের কাজে উৎসাহ দিতে টেকনো ইন্ডিয়া গ্রুপ দ্রোণাচার্য পুরস্কার দিচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার ৬ কৃতি শিক্ষককে। এই তালিকায় রয়েছেন রামনগর-১ ব্লকের নিমতলা হাই স্কুলের ইতিহাস শিক্ষক শুভজিৎ জানা, রামনগর রাও হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার পাল,নিমতলা হাই স্কুলের ভূগোল বিষয়ের শিক্ষক মানস কুমার পড়ুয়া,খেজুরি-১ ব্লকের কলাগাছিয়া জগদীশ বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত শিক্ষক ড.মিহির কুমার প্রধান,ভগবানপুর-২ ব্লকের বাঘাদাঁড়ি দেশপ্রাণ হাইস্কুলের শারীরশিক্ষার শিক্ষক অঞ্জন কুমার বাগ , রামনগর – ২ ব্লকের বাদলপুর নবীনচন্দ্র হাইস্কুলের ইংরেজি শিক্ষক শ্রীকান্ত দাস ।
দীর্ঘ শিক্ষকতার জীবনে প্রত্যেকেই নিজ নিজ এলাকার পরিচিত মুখ এবং প্রত্যেকেই মূল বিষয়ের পাশাপাশি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মানসিক ও সামাজিক শিক্ষাপ্রদানে অসামান্য অবদানে রেখেছেন। তারই ফলস্বরূপ আগামী ৫ নভেম্বর সল্টলেকে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির অডিটোরিয়ামে প্রত্যেককে বিশেষ সম্মানে সম্মানিত করার আমন্ত্রন সবার হাতে পৌচেছে । প্রত্যেকেই জানিয়েছেন এই সম্মান তাঁদেরকে একদিকে যেমন অনুপ্রাণিত করবে তেমনি আগামী দিনে তাঁরা আরো উৎসাহের সাথে বিভিন্ন কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, শিক্ষার্থীদের পাশাপাশি সমাজ সচেতনতার ক্ষেত্রেও উদ্যোগী ভূমিকা গ্রহণ করবেন।
প্রত্যেকেই এই পুরস্কারে মনোনীত হওয়ার জন্য যেমন কৃতজ্ঞতা জানিয়েছেন এশিয়ার বৃহত্তম প্রতিষ্ঠান টেকনো ইন্ডিয়া গ্রুপকে তেমনি নিজ নিজ এলাকায় এই পুরস্কার প্রাপ্তির খবরে সবাই প্রশংসিত ও উচ্ছ্বসিত।





