Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই মার্চ, ২০২৬ )

কাঁথি সংশোধনাগারে আবাসিকদের নতুন বস্ত্র উপহার

কাঁথি সংশোধনাগারে আবাসিকদের পূজোর আনন্দ দিতে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন কাঁথি পৌরসভার পৌর প্রধান। কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুপ্রকাশ গিরি ব্যাক্তিগত উদ্যোগে কাঁথি মহকুমা সংশোধনাগারে আবাসিকদের আজ নতুন বস্ত্র উপহার তুলে দিলেন।

সুপ্রকাশ বাবু বলেন জীবনের পথ চলতে গিয়ে কোথাও ভুল পথে পরিচালিত হয়েছে। তার জন্য তারা এখানে সংশোধনের জন্য রয়েছে। তবে এরাও আগামী দিনে আইনের বিচারে মুক্তি পাবে। তারা যাতে কোন ভাবে বন্দী অবস্থায় পূজার আনন্দ থেকে বঞ্চিত না হয়ে ভাগাভাগি করে নিতে পারে। তার জন্যই এই প্রয়াস।

 

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাউন্সিলর দেবাশীষ পাহাড়ি, আলেম আলি খান, তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য এছাড়াও অন্যান্য ব্যক্তিবর্গ

Related News

Also Read