Select Language

[gtranslate]
৩রা চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ১৭ই মার্চ, ২০২৬ )

কাঁথিতে হ্যারিকেন হাতে প্রতিবাদ ।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড এলাকার কাঁথি- খড়গপুর বাইপাস থেকে রেল ক্রসিং পর্যন্ত একাধিক পথবাতি দীর্ঘদিন ধরে জলে না। এই পুজোর সময় বহু মানুষের যাতায়াত থাকবে। এই রাস্তা ধরে পৌর প্রশাসনকে জানিয়ে এখনো পর্যন্ত কোনো সুরাহা না মেলায়, কাঁথি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশীল দাস ও স্থানীয়রা একত্রিত হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অকেজো পথবাতিতে হ্যারিকিন বেঁধে প্রতিবাদ জানান।

কাউন্সিলর সুশীল দাস জানালেন খরগোপুর বাইপাস থেকে রেল ক্রসিং পর্যন্ত প্রায় ৪০ টি পথপাটি আছে।সেই পথ বাতি গুলি প্রায় দেড় বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে। কাউন্সিলার হিসেবে পৌরসভার চেয়ারম্যান কে জানিয়ে কোন তুরাহা পাওয়া যায়নি। সেই কারণে এই অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানানো হলো। অবিলম্বে পথ বাতিগুলি জ্বালানোর ব্যবস্থা না করলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন।

Related News

Also Read