Select Language

[gtranslate]
১৯শে ফাল্গুন, ১৪৩২ বুধবার ( ৪ঠা মার্চ, ২০২৬ )

আজ কেমন যাবে আপনার

মেষ রাশি

 

বাড়তি ব্যবসা থাকলে বিনিয়োগ করবেন না। মা-বাবার সঙ্গে বিশেষ আলোচনা।

 

বৃষ রাশি

 

বুদ্ধির ভুলে ক্ষতি হতে পারে। ব্যবসায় কর্মচারীর সঙ্গে বিবাদে সংযত থাকুন।

 

মিথুন রাশি

 

মনের মতো স্থানে ভ্রমণের জন্য আনন্দ লাভ। মিথ্যা বদনাম থেকে সাবধান।

 

কর্কট রাশি

 

কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ায় মানসিক চাপ বৃদ্ধি। সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে।

 

সিংহ রাশি

 

খরচ বৃদ্ধি পেতে পারে। পারিবারিক ভ্রমণে বাধা।

 

কন্যা রাশি

 

কোনও নিকটাত্মীয়ের চক্রান্তে সংসারে বিবাদ। ব্যবসায় লাভ বাড়তে পারে।

 

তুলা রাশি

 

মনে দুর্বুদ্ধির উদয় হতে পারে। ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে।

 

বৃশ্চিক রাশি

 

ব্যবসার ক্ষেত্রে তর্ক-বিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে। আর্থিক সুবিধা পেতে পারেন।

 

ধনু রাশি

 

কর্মক্ষেত্র পরিবর্তনের সুযোগ। আর্থিক উন্নতির জন্য খুব ভাল সময়।

 

মকর রাশি

 

বিষয়সম্পত্তি কেনাবেচা নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদ হতে পারে। কোনও মহিলার জন্য পরিবারে আনন্দ বৃদ্ধি পেতে পারে।

 

কুম্ভ রাশি

 

সকালের দিকে পেটের ব্যথা নিয়ে কষ্ট বাড়তে পারে। কিছু কেনার জন্য খরচ বাড়তে পারে।

 

মীন রাশি

 

ভ্রমণে যাওয়ার আলোচনা এখন বন্ধ রাখাই ভাল। সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

Related News

Also Read