রহস্যজনকভাবে স্বামীকে বিষ খাইয়ে খুনের ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করল পটাশপুর থানার পুলিশ। পুলিশ তদন্ত করে দেখছে আসল রহস্য কি রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকায় নানা গুঞ্জন ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে গৃহবধূর শাশুড়ির অভিযোগে নমিতা বর কে গ্রেফতার করা হয়েছে। শনিবার ওই গৃহবধূকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিনের আবেদন নাকচ করে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পটাশপুর থানার পটাশপুর দুই ব্লকের সাতশতমাল গ্রামে গত বৃহস্পতিবার রাতে সপ্তরথী বর(৪৫) নামে এক যুবকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে। বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয় বলে পুলিশ প্রাথমিক তদন্তের পর জানায়। এদিকে এই ঘটনার পর সপ্তরথীকে তাঁর স্ত্রী খুন করেছে বলে প্রতিবেশীরা সন্দেহ প্রকাশ করেন পুলিশের কাছে। পরে যুবকের মা পটাশপুর থানায় এই মর্মে শুক্রবার অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে নমিতাকে শুক্রবার রাতে গ্রেফতার করে। তাদের একটি ছেলে রয়েছে।
ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা নিয়ে পুলিশ অন্ধকারে। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা ঘটতে পারে। প্রতিবেশীর অনুমান এর পেছনে পরকীয়া লুকিয়ে থাকতে পারে। প্রতিবেশীদের কথা পুলিশ উড়িয়ে দিচ্ছে না। পুলিশ জানিয়েছে, ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে নমিতাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না এলে মৃত্যুর কারণ পরিষ্কারভাবে বলা সম্ভব নয়। তদন্ত শুরু হয়েছে





