Select Language

[gtranslate]
১৮ই ফাল্গুন, ১৪৩২ মঙ্গলবার ( ৩রা মার্চ, ২০২৬ )

হোয়াইট হাউস আর লন্ডনের ব্রীজ পাশাপাশি এগরায়

জেলায় তৈরি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ও লন্ডন ব্রিজ! গ্রামের সাধারণ মানুষের কাছে বিদেশ ভ্রমণ একটি দুর্লভ স্বপ্ন, তাঁদের কথা মাথায় রেখেই এই ভাবনা। বেলদা-কাঁথি রাজ্য সড়কের ধারে এগরার বালিঘাই বাসস্ট্যান্ড থেকে প্রতীকী লন্ডন ব্রিজ পেরিয়ে চোখে পড়বে বিশালাকার হোয়াইট হাউসের মডেল। অত্যন্ত সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে এটি। এগরার বালিঘাই বিবেকানন্দ ব্যায়ামাগারের দুর্গাপুজোর ৫০ তম বর্ষে নিবেদন মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ও লন্ডন ব্রিজ।

পুজোর বাজেট প্রায় ৫০ লক্ষ টাকা। মূলত থিম নির্মাণ, আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতায় এই অর্থ খরচ করা হবে। চতুর্থী থেকে একাদশী পর্যন্ত নানা আয়োজনের সঙ্গে এই পুজো চলবে। প্রতিদিন থাকবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত হবেন স্থানীয় ও বহিরাগত খ্যাতনামা শিল্পীরা। এছাড়াও প্যান্ডেলের চারপাশে থাকবে রঙিন ফুড স্টল, শিশুদের জন্য খেলার ব্যবস্থা। সেই সঙ্গেই মণ্ডপের দুর্দান্ত আলোকসজ্জা দর্শকদের নজর কেড়ে নেবে।

এই পুজো ঘিরে এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস লক্ষ্যণীয়। প্রতিদিন প্যান্ডেলের সামনে দর্শকদের ভিড় বাড়ছে। বিশেষত, শিশুদের মধ্যে এই বিদেশি থিমের পুজো দেখার জন্য প্রচুর আগ্রহ চোখে পড়ছে। দর্শনার্থীরা প্যান্ডেলের ভিতর ঢুকেই হোয়াইট হাউস ও লন্ডন ব্রিজের মধ্য দিয়ে যেন এক নতুন জগতে চলে যাচ্ছেন। প্রতিটি কোণেই আলোকসজ্জা, রঙিন বাতাসে ঝুলন্ত ফুল এবং সৃজনশীলভাবে সাজানো থিম দর্শকদের মুগ্ধ করছে এই অপরুপ মণ্ডপসজ্জা।

Related News

Also Read