Select Language

[gtranslate]
১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ২৬শে মে, ২০২৬ )

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১১০তম জন্মদিবস উদযাপন

একাত্ম মানববাদের প্রণেতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১১০ তম জন্মদিবস উদযাপন হলো কাঁথিতে।

কাঁথি সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হলো।

শ্রদ্ধা জ্ঞাপনে উপস্থিত ছিলেন কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী, দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস, কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ড. চন্দ্র শেখর মন্ডল, কাঁথি পৌরসভার কাউন্সিলর তাপস দলাই, প্রভাকর চৌধুরী, নিরঞ্জন মাইতি, বিমান জানা, বুদ্ধদেব মান্না সহ জেলার ও কাঁথি নগর মণ্ডলের অন্যান্য নেতৃত্ব।

 

একইভাবে বিজেপি নেতা অসীম মিশ্র তার নিজের বাড়িতে দিনদয়াল উপাধ্যায় জীর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীনদয়াল উপাধ্যায়ের সংক্ষিপ্ত কর্মজীবন তুলে ধরেন। শুধু তাই নয় ভারতবর্ষের জন্য তার অবদান তুলে ধরেন।

Related News

Also Read