Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই মার্চ, ২০২৬ )

টনিয়াবিলা সার্বজনীন দূর্গোৎসব কমিটির পুজো এবার ৭৩ বছরে, চলছে জোরকদমে প্রস্তুতি

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের টনিয়াবিলা গ্রামে এবছর বিশেষ তাৎপর্য নিয়ে হাজির হয়েছে টনিয়াবিলা সার্বজনীন দূর্গোৎসব কমিটি। কারণ, এ বছরের এই মহোৎসব পড়লো ৭৩ তম বর্ষে। একদিকে ঐতিহ্যের ছোঁয়া, অন্যদিকে আধুনিক আয়োজন—এই মেলবন্ধনেই জমে উঠছে এই বর্ষপূর্তির পুজো।

গ্রামের স্থায়ী মন্দিরে প্রতিবছর মাতৃ আরাধনার পাশাপাশি এবার স্থায়ী মন্দিরের সামনেই তৈরি হচ্ছে ৭৫ ফুট উচ্চতার সুবিশাল থিমের পুজো মণ্ডপ, যা দেখার জন্য ইতিমধ্যেই এলাকাবাসীর মধ্যে উৎসাহ তুঙ্গে। প্রতন্ত গ্রাম হলেও পুজোর ক’টা দিন এখানে ভিড় জমায় হাজার হাজার মানুষ।

 

আগামী রবিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে হবে এই ঐতিহাসিক বর্ষপূর্তির উদ্বোধন। শুধু পূজা নয়, ভক্ত ও দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য থাকছে একাধিক অনুষ্ঠান—সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা এবং নৃত্য-সংগীতের পরিবেশনা।

টনিয়াবিলা গ্রামে এলে একসঙ্গে দেখা যায় বহু ঐতিহ্যবাহী মন্দির—বিবালয় মন্দির, হরি মন্দির ও দূর্গা মন্দির। তাই পুজোর কদিন এখানে শুধুই উৎসবের রঙ, ভক্তির আবহ আর আনন্দে মেতে ওঠার সময়।

Related News

Also Read