Select Language

[gtranslate]
২০শে ফাল্গুন, ১৪৩২ বৃহস্পতিবার ( ৫ই মার্চ, ২০২৬ )

দিঘায় সর্বজনীন দুর্গা ও লক্ষ্মী পূজা কমিটির উদ্যোগে রক্তদান শিবির

দিঘা সর্বজনীন দুর্গা ও লক্ষ্মী পূজা কমিটির উদ্যোগে রবিবার সৈকত নগরী দিঘায় দিশারী ময়দান প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটি বৃহৎ রক্তদান শিবির। উৎসবের আবহে সমাজসেবামূলক এই উদ্যোগ ঘিরে এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। তিনি রক্তদাতাদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে সম্মান জানান এবং সকলকে সমাজের কল্যাণে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান।

 

এই শিবিরে মোট ১৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। কাঁথি মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক এদিনের রক্ত সংগ্রহের দায়িত্ব পালন করে। রক্ত সংগ্রহের এই উদ্যোগ কাঁথি মহকুমা হাসপাতাল ও প্রয়োজনে অসহায় রোগীদের চিকিৎসায় বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তমাল তরুণ দাস মহাপাত্র, জেলা পরিষদের সদস্য কল্যাণ জানা, আয়োজক সংস্থার সম্পাদক সুশান্ত পাত্র, রামনগর-১ ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক, দীঘা থানার ওসি অমিত প্রামাণিক, দিঘা মোহনা উপকূল থানার ওসি প্রবীর সাহা, আয়োজক সংস্থার সভাপতি শীর্ষেন্দু বিকাশ কুন্ডু, তপন মাইতি, সুরেশ পাত্র -সহ বিশিষ্টজনেরা।

 

আয়োজক কমিটির সম্পাদক সুশান্ত পাত্র জানিয়েছেন, দুর্গোৎসব শুধুমাত্র আনন্দ আর ভক্তির নয়, মানবতার সেবারও উৎসব। তাই ভবিষ্যতেও এধরনের সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।

Related News

Also Read