Select Language

[gtranslate]
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ১৪ই জুন, ২০২৬ )

শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা

দুর্গোৎসবের প্রাক্কালে শিশুদের নিয়ে বিষয়ভিত্তিক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করলো কন্টাই এ্যাথলেটিক ক্লাব। শনিবার সকাল থেকে চারটি গ্রুপে শিশুদের নিয়ে এই বসে আঁকো প্রতিযোগিতা হল। ক্লাব সম্পাদক সুজিত সিনহা জানিয়েছেন এই প্রতিযোগিতায় ১৩০ জন শিশু অংশগ্রহণ করেছিল।

উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি উদ্যান কুমার রায়, সম্পাদক সুজিত সিনহা, কোষাধ্যক্ষ চন্দন বাগ, অনিমেষ গিরি, চন্দন নন্দ, দুলাল জানা, মানিক সাউ, মৃন্ময় দাস, তুহিন বেরা প্রমূখ। ক্লাব সভাপতি উদ্যান রায় জানিয়েছেন অঙ্কন প্রতিযোগিতার ফলাফল পরে ঘোষণা করা হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হবে।

ক্লাব সম্পাদক সুজিত সিনহা বলেন আজ অভিভাবক অভিভাবিকা ও শিশুদের ঐকান্তিক সহযোগিতায় এই কর্মসূচি সফল রূপ লাভ করেছে। এর জন্য তিনি সকলকে অভিনন্দন ও প্রাক শারদীয়ার শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

Related News

Also Read