শারদ উৎসবের প্রাক্কালে আনন্দঘন মুহূর্তে জীবনের চড়াই-উতরাই এর অভিজ্ঞতা নিয়ে ইংরেজি ভাষায় দেব কুমার রায় রচিত এবং অসিত বরণ গিরি সম্পাদনায় ” রইটিওয়াসনেস ক্যারি অন দ্যা স্ট্রাগল” গ্রন্থের প্রকাশ হল। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই গন্থ প্রকাশ অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

সভাপতিত্ব করেন প্রাক্তন অধ্যক্ষ ডঃ হরিপদ মাইতি। উপস্থিত ছিলেন কাঁথি প্রভাতকুমার কলেজের অধ্যক্ষ ডঃ অমিত কুমার দে, অধ্যাপক ডঃ প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী, ডঃ অসিত বরণ দে,প্রাক্তন প্রধান শিক্ষক হৃষিকেশ দাস, প্রাক্তন প্রধান শিক্ষক অর্ধেন্দু খাটুয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

গ্রন্থের মোড়ক উন্মোচন করে গ্রন্থ প্রকাশ করেন প্রাক্তন অধ্যক্ষ ডঃ হরিপদ মাইতি। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাক্তন প্রধান শিক্ষক পঙ্কজ দাস ও প্রাক্তন প্রধান শিক্ষক ডঃ অসিত বরণ দে। গ্রন্থ প্রকাশের আগে কাঁথি প্রভাত কুমার কলেজের স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্য দান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন অর্ধেন্দু খাটুয়া। সমগ্র অনুষ্ঠান কাঁথি প্রভাত কুমার কলেজের স্বামী বিবেকানন্দ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। গ্রন্থ রচনা কার প্রাক্তন প্রধান শিক্ষক এর সংক্ষিপ্ত জীবনী এবং গ্রন্থের মর্মার্থ সংক্ষেপে বক্তাগণ তুলে ধরেন।





