Select Language

[gtranslate]
১৪ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২৮শে জুন, ২০২৬ )

কাঁথি পৌরসভার সবুজসাথীর সাইকেল বিতরণ 

ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে রাজ্য সরকারের উদ্যোগে কাঁথি পৌরসভার ব্যবস্থাপনায় পৌরসভার ডরমেটরি বিল্ডিংএ সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ করা হলো শনিবার।

কাঁথি কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদনের ছাত্র ছাত্রীদের হাতে সবুজসাথীর সাইকেল তুলেদেন কাঁথি পৌরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি। তিনি প্রারম্ভিক বক্তব্যে ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে ছাত্র ছাত্রীদের প্রতি সরকারের শিক্ষায় অগ্রগতির জন্য সবুজসাথী সহ বিভিন্ন প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন।

পাশাপাশি মুখ্যমন্ত্রীর মানবিকতার তুলে ধরেন ছাত্র-ছাত্রীদের সামনে। নতুন সাইকেল পেয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে উৎফুল্লতা প্রকাশ পায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের ইন্সপেক্টর পৃথীশ খান, বিভাগের আধিকারিক দেবাশিস পরিয়ারী ও অন্যান্য কর্মীবৃন্দ।

Related News

Also Read