Select Language

[gtranslate]
৩রা চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ১৭ই মার্চ, ২০২৬ )

কাঁথি শহর এবিটিএ আঞ্চলিক শাখার সম্মেলন 

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির কাঁথি শহর আঞ্চলিক শাখার একাদশ ত্রি বার্ষিক সম্মেলন আজ কাঁথি মডেল ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়। সম্মেলন মঞ্চের নাম রাখা হয় অধিক্রম সান্যাল নগর ও দুর্গাপদ নন্দী মঞ্চ। কাঁথি শহরের ১১ টি বিদ্যালয় এর প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

বিকেলে শহীদ বেদীতে মাল্যদান এবং নিখিল বঙ্গ শিক্ষক সমিতির পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। এবিটিএ র পতাকা উত্তোলন করেন কাঁথি শহর আঞ্চলিক শাখার সভাপতি সৌমিত্র সাহু। সম্মেলনের সাফল্য কামনা করে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য এবং শিক্ষা ও সাহিত্য পত্রিকার সাধারণ সম্পাদক রানা ভট্টাচার্য। তার উদ্বোধনী বক্তব্যে বলেন ,কেন্দ্রীয় শিক্ষানীতি এবং রাজ্যের দুর্নীতি মিলেমিশে একাকার হয়ে গেছে।

সাধারণের শিক্ষাকে বাণিজ্যিকীকরণের দিকে নিয়ে যেতে চাইছে কেন্দ্র এবং রাজ্য সরকার। শিক্ষক ,ছাত্র ও অভিভাবক ঐক্যের ফাটল ধরাতে চাইছে। শতাব্দী প্রাচীন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি দুর্নীতির পাঁচিল ভেদ করে ছাত্র শিক্ষক অভিভাবক ঐক্যকে অটুট রাখার অঙ্গীকার করে, শিক্ষা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে ।সভায় সভাপতিত্ব করেন সহর আঞ্চলিক শাখার সভাপতি সৌমিত্র সাহু। কাঁথি শহরের বিভিন্ন বিদ্যালয় থেকে আসা প্রতিনিধিদের উপস্থিতিতে বিদায়ী সম্পাদক সুশান্ত ঘোষ সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন। কোষাধ্যক্ষ বিশ্ব লক্ষণ সরেন আয়-ব্যয়ের হিসেব উত্থাপন করেন। সম্পাদকীয় প্রতিবেদনের উপর ডক্টর জয়ন্ত রায়, কন্টাই টাউন রাখাল চন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নির্মল কুমার আদক সহ ১৩ জন আলোচনায় অংশ নেন। সম্মেলন মঞ্চ থেকে নতুন কিছু প্রস্তাব উল্লেখিত হয়। সমাপ্তি ভাষণ রাখেন জেলা নেতৃত্ব তথা কাথি মহকুমা সম্পাদক দীপক কুমার প্রধান।বিদায়ী সম্পাদক সুশান্ত কুমার ঘোষ ২৫ জনের নতুন কমিটির নামের তালিকা প্রস্তাব দেন। সর্বসম্মতক্রমে তা গৃহীত হয়।

Related News

Also Read