Select Language

[gtranslate]
৪ঠা চৈত্র, ১৪৩২ বুধবার ( ১৮ই মার্চ, ২০২৬ )

স্কুলের কনফারেন্স রুমে আগুন

প্রদীপ কুমার সিংহ

স্কুলে দশটা নাগাদ ক্লাস চালু হয়! ১১:১৫ নাগাদ হঠাৎ স্কুলের কনফারেন্স রুম থেকে ধোঁয়া বের হয় সেই সঙ্গে একটা পোড়া গন্ধ আসে শিক্ষকদের নাকে !সঙ্গে সঙ্গে কনফারেন্স রুমটা দরজা খুললে ঘরের ভেতর থেকে অনর্গল ধোঁয়া বেরোতে থাকে, শিক্ষকরা দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়।

দমকল বাহিনীর কর্মীরা একটি ইঞ্জিন গাড়ি নিয়ে তড়ি ঘড়ি ঘটনাস্থলে পৌঁছায়!দমকল বাহিনী কর্মীদের প্রচেষ্টায় আধ ঘন্টার মধ্যে সেই কনফারেন্স রুমে ধোঁয়ার আগুনটি নিয়ন্ত্রণে আনে।ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত সাউথ গড়িয়া গ্রাম পঞ্চায়েতের সাউথ গড়িয়া রঘুনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়!

তবে শিক্ষকরা কোথা থেকে আগুন লেগেছে তা বলতে না পারলেও দমকল বাহিনী আধিকারিকরা মনে করছে সট সার্কিট থেকেই এই আগুন লাগে !সেই সময় কনফারেন্স রুমে কেউ না থাকায় হতা হতের কোন কোন খবর পাওয়া যায়নি।পাশাপাশি বারুইপুর থানায় খবর দিলে বারুইপুর থানা পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে পৌঁছায়!দমকলের আধিকারিক ও বারুইপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Related News

Also Read