Select Language

[gtranslate]
১০ই আষাঢ়, ১৪৩৩ বুধবার ( ২৪শে জুন, ২০২৬ )

দিঘায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ব্যাবসায়ীর 

দিঘা পর্যটন শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যবসায়ী। সূত্রের খবর নিউ দিঘার ক্ষণিকা মার্কেটে নায়ক ফ্যাশনের মালিক অশ্বিনী নায়ক (২৫) বৃহস্পতিবার রাত্রি সাড়ে বারোটা নাগাদ দোকান বন্ধ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায়।

 

সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দিঘা মোহনা উপকূলীয় থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহাকুমা হাসপাতালে পাঠায়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে অশ্বিনী নায়ক কাঁথি ১ ব্লকের সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণখয়রাতীবাড় গ্রামের বাসিন্দা। দোকান বন্ধ করে বাড়ি ফেরার কথা ছিল। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে দিঘার ক্ষনিকা মার্কেটে এবং পরিবারে।

Related News

Also Read