Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

গুড়গ্রাম অঞ্চলের গড়ভেড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিজেপির ঝড়

পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুর বিধানসভার গুড়গ্রাম অঞ্চলের গড়ভেড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির প্রতিনিধি নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে কার্যত উড়িয়ে দিয়ে একতরফা জয় পেল ভারতীয় জনতা পার্টি সমর্থিত প্রার্থীরা। মোট ৯টি আসনের জন্য ভোটগ্রহণ হয়, আর সেই ৯টি আসনেই নিরঙ্কুশ জয়লাভ করেছে বিজেপি সমর্থিত প্রার্থীরা।

এই জয়ের ফলে শুধু সমবায়েরই নয়, গোটা অঞ্চলের রাজনীতিতেই এক বড়ো বার্তা পৌঁছে গেল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বিজেপির দাবি, “মানুষ আর চোর তৃণমূলকে বিশ্বাস করছে না, তারা পরিবর্তনের পথে এগিয়ে গিয়েছে।”

কাঁথি সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও এই জয়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে সকল বিজয়ী প্রার্থী ও সাধারণ সদস্যদের উদ্দেশে গৈরিক অভিনন্দন জানানো হয়েছে।

Related News

Also Read