Select Language

[gtranslate]
২১শে ফাল্গুন, ১৪৩২ শুক্রবার ( ৬ই মার্চ, ২০২৬ )

প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন উপলক্ষে বিজেপির সামাজিক কর্মসূচী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিন উপলক্ষে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার উদ্যোগে কাঁথি পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিবেক পল্লী ও ১৭ নং ও ১৮ নং ওয়ার্ডের “শ্রীশ্রী চন্ডি” ও “শ্রীশ্রী শীতলা” মায়ের মন্দিরে প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় পুজো দেওয়া হয়। এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য সাফাই অভিযান করা হয়।

কাঁথি সাংগঠনিক জেলা কার্যালয়ে দুঃস্থ বৃদ্ধ বৃদ্ধার হাতে ফল মিষ্টি বিতরণ করে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করলেন কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী। সমগ্র এই সেবাদান ও মায়ের চরণে পূজো দিয়ে মঙ্গল প্রার্থনায় অংশ গ্রহণ করেন কাঁথি সাংগঠনিক জেলার কাঁথি নগর মণ্ডলের সভাপতি রামচন্দ্র পণ্ডা, কাঁথি পৌরসভার কাউন্সিলর তাপস দলাই ও সুশীল দাস, কাঁথি সাংগঠনিক জেলার অন্যান্য নেতৃত্ব অসীম মিশ্র, সুতপা চক্রবর্তী,

প্রভাকর চৌধুরী, কাঁথি নগর মণ্ডলের সাধারণ সম্পাদক সাহেব গিরি ও বুদ্ধদেব মান্না সহ জেলার ও কাঁথি নগর মণ্ডলের নেতৃত্ব ও কার্যকর্তা বৃন্দ।

Related News

Also Read