কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত কুলতলিয়া বিবেকানন্দ উন্নয়ন কেন্দ্রের ব্যবস্থাপনায় আজ দেশপ্রাণ ব্লকের শ্যামচক বহুমুখী আশ্রয়স্থল কেন্দ্রে বসন্তিয়া গ্রাম পঞ্চায়েতের শামচক ও বেনীচক গ্রামের ১২৮টি পরিবারের ২৭৫৮ টি দেশীয় ফলের চারা লেবু, আম,পেয়ারা, কালোজাম, বেদানা, সজনে, সুপারী, সপেদা, বেল,নিম,জলপাই, আশফল বিতরণ করা হয়।

এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসন্তিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবকুমার দাস অধিকারী, পঞ্চায়েত সদস্য শামচক দেবকুমার গায়েন , দিলীপ মাইতি প্রধান শিক্ষক শামচক হাইস্কুল,শংকর মাইতি সম্পাদক বেনীচক সমবায় সমিতি,কালীপদ দাস আশুতোষ সিং ,কাজলা জনকল্যাণ সমিতি থেকে উপস্থিত ছিলেন মঞ্জুশ্রী মাইতি । চারা প্রদান অনুষ্ঠানে সবুজায়ন ও মানুষের অথনৈতিক উন্নয়নের লক্ষ্যে দেশীয় ফল ও বৃক্ষ গড়ে তোলার প্রয়োজনীয় সম্পকে বক্তব্য রাখেন বসন্তিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবকুমার দাস অধিকারী ।

তিনি আরো ও বলেন কাজলা জনকল্যাণ সমিতির আমাদের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে সারা বছর ধরে মানুষের সেবা করেন,আমরা এই সমিতির কাছে কৃতজ্ঞ। সবসময় সমিতির পাশে থাকার অঙ্গীকারবদ্ধ করেন।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কুলতলিয়া ইউনিটের কর্মী বৃন্দ।





