Select Language

[gtranslate]
২৬শে ফাল্গুন, ১৪৩২ বুধবার ( ১১ই মার্চ, ২০২৬ )

সাত দিনের নক-আউট ফুটবল প্রতিযোগিতা

সাত দিনের নক-আউট ফুটবল প্রতিযোগিতা শুরু হল। জেলার বিভিন্ন প্রান্তের মোট আট’টি দল ফুটবল প্রতিযোগিতায় যোগ দেয়।

মাঠে ভীড় ছিল চোখে পড়ার মতো। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার জুকি নেতাজি তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত হয় এই ফুটবল প্রতিযোগিতা।

এদিন ফুটবল প্রতিযোগিতায় বালিঘাই মৌমি একাদশ বনাম গবডাঙ্গর তরুণ সংঘ মুখোমুখিভাবে ফুটবল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। প্রথমে বালিঘাই মৌমি একাদশ গবডাঙ্গর তরুণ সংঘকে ৩-১ গোলে হারায়। আয়োজক সংস্থার সম্পাদক হেমন্ত কুমার প্রধান জানিয়েছেন, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স দলকে যথাক্রমে নগদ ১৫ হাজার টাকা ও ১০ হাজার টাকা এবং ট্রফি তুলে দেওয়া হবে।

এ দিন গান গেয়ে মঞ্চ মাতালেন বাংলা সিনেমা জগতের চলচ্চিত্র অভিনেত্রী খোদ পায়েল সরকার। উপস্থিত ছিলেন জুকি গ্রামের পঞ্চায়েত সদস্য তপন প্রধান ও দুলাল মন্ডল, বিশিষ্ট সমাজসেবী বিশ্বরঞ্জন মিশ্র, অভিনেত্রী পায়েল সরকার, বিশিষ্ট সমাজকর্মী নিমাই দাস প্রমুখ।

Related News

Also Read