Select Language

[gtranslate]
২০শে বৈশাখ, ১৪৩৩ রবিবার ( ৩রা মে, ২০২৬ )

আমাদের পাড়া, আমাদের পরিবার, মাতৃকোড়ে সবুজায়ন

যতই দিন এগোচ্ছে বিশ্ব উষ্ণায়ন ক্রমশ বেড়েই চলেছে। প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই সবুজায়নের প্রয়োজনীয়তা একান্তই জরুরী। সেই বাস্তবায়ন প্রকাশিত হবে এবার দুর্গোপুজো মণ্ডপে।

পূর্ব মেদিনীপুরের এগরা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের এবারের থিম রয়েছে “আমাদের পাড়া, আমাদের পরিবার, মাতৃকোড়ে সবুজায়ন”। এ বছর ১১ তম বর্ষে পদার্পণ করল এগরা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের দুর্গোৎসব।

 

ক্লাবের সভাপতি জয়ন্ত সাহু জানিয়েছেন, এবারের দুর্গোপুজোয় গ্রাম বাংলার পল্লিপরিবেশেকে ফুটিয়ে তোলা হয়েছে। সমস্ত কিছুই প্রকৃতির সাথে তাল মিলিয়ে পুজো মন্ডপে তুলে ধরা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর চিন্তা ভাবনাকে বাস্তবায়িত করা হবে। পুরো পুজো মন্ডপে থাকবে সবুজায়ন। থাকবে বিভিন্ন জীব বৈচিত্র্যময় ও ম্যানগ্রোভ অরণ্যের পরিবেশ। প্রতিমা সম্পূর্ণভাবে মাটির তৈরি। একেবারেই সাবেকিয়ানায় পুজো। প্রত্যেক বছরের ন্যায়, এবারও রাজ্য সরকারের তরফে ” বিশ্ববাংলা শারদ সম্মান-২০২৫” পুরস্কার পাবে এই ক্লাব বলে আশাবাদী সংস্থার সভাপতি জয়ন্ত সাহু।

Related News

Also Read