Select Language

[gtranslate]
১লা আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৫ই জুন, ২০২৬ )

লায়ন্স ক্লাব অফ কন্টাই সিটি-র উদ্যোগে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় ও সচেতনতা শিবির

লায়ন্স ক্লাব অফ কন্টাই সিটি-র ব্যবস্থাপনায় মঙ্গলবার সাবাজপুট সম্বোধি শিক্ষাতীর্থ স্কুলে ছাত্র-ছাত্রীদের কাঁথি মহাকুমা হাসপাতালের সহযোগিতায় থ্যালাসেমিয়া বাহক নির্ণয় শিবির ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হল।

শিবিরে তিন শতাধিক ছাত্র-ছাত্রীদের থ্যালাসেমিয়া বাহক নির্নয় করা সহ ক্লাব সদস্যা কাঁথি মহাকুমা হাসপাতালের ডেপুটি নার্সিং সুপারিন্টেনডেন্ট স্বাতী মাইতি থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনমূলক বক্তব্য রাখেন।

শিবিরটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান শিক্ষক নন্দীশ নিয়োগী। লায়ন্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্বাতী মাইতি, শুভেন্দু শেখর জানা, স্নিগ্ধা মাইতি, শ্রেয়া মাইতি প্রমুখ।

Related News

Also Read