Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

পাড়ায় সমাধানে কৃষকদের যোগদান বাড়ছে

পাড়ায় সমাধানে কৃষকদের অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। আমরা কৃষকদের সমস্তরকম সহযোগিতা করতে বদ্ধ পরিকর। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মানবিক প্রকল্পে সাধারণ মানুষ অনেকখানি উপকৃত হচ্ছেন। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকে সাংবাদিকদের মুখোমুখি এমনই মন্তব্য করলেন ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ শেখ রমিন মহম্মদ।

 

তিনি জানিয়েছেন, কৃষকেরা ষাট বছরের আগে মারা গেলে দু লক্ষ টাকা দিচ্ছে রাজ্য সরকার। আমরা চাই কৃষকেরা যাতে কোন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন। এই ব্লকে সমস্ত কৃষকেরা বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন।

 

এদিন রামনগর ১ ব্লকের সহ-কৃষি অধিকর্তা ভূতনাথ কুইলি জানিয়েছেন, আমরা প্রত্যেক কৃষককে কেসিসি করতে বলেছি। পাড়ায় সমাধানে কৃষকের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে। উপভোক্তারা পরিষেবা পাচ্ছে, তাতে আমরা খুব খুশি। আমরা কৃষকবন্ধু প্রকল্পে ইতিমধ্যে ৮৩৯ জনের নাম নথিভুক্ত করেছি। এই সরকার মানুষের সঙ্গে আছে। এই বাংলা শস্য বিমায় ৮৩৯ জন্য অবিলম্বে টাকা পেয়ে যাবেন বলে জানিয়েছেন ব্লকের সহ-কৃষি অধিকর্তা।

Related News

Also Read