Select Language

[gtranslate]
১০ই আষাঢ়, ১৪৩৩ বুধবার ( ২৪শে জুন, ২০২৬ )

সারা ভারত ক্ষেত মজুদুর সমিতির মিছিল-বিক্ষোভ 

প্রদীপ কুমার সিংহ

  সারা ভারত ক্ষেত মুজদুর সমিতির পক্ষ থেকে বারুইপুর মহকুমা শাসকের কাছে একটি স্বাক্ষর লিপি ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। সারা ভারত এর পশ্চিমবঙ্গ শাখার কমিটির সম্পাদক গোপাল বিশ্বাস বলেন সোমবার সারা পশ্চিমবাংলার প্রত্যেক জেলায় মহা কুমা শাসক দপ্তরের অফিসে বিক্ষোভ সমাবেশে ও স্বাক্ষর লিপি জমা দেওয়ার কর্মসূচি হয়। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে দুপুর ২ টোর সময় বারুইপুর রাস মাঠ থেকে বারুইপুর মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত একটি মিছিল করে আসে।

দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর, কুলতলি,বারাসাত সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৫০ জন ক্ষেত মজুর মহিলা ও পুরুষ কর্মী এই মিছিলে অংশগ্রহণ করে। এদের মূল দাবি- সারের দাম দিনের পর দিন দ্বিগুণ হচ্ছে। সরকারের কোন হেল দোল নেই, ভারতে নির্বাচন কমিশন S R I নিয়ে জঘন্য খেলা খেলছে।

পশ্চিমবাংলা থেকে কয়েক লক্ষ ভোটার বাদ দেওয়ার পরিকল্পনা করেছেন তার প্রতিবাদে সেই সঙ্গে ইলেকট্রিক বিদ্যুতের দাম এতটাই বেড়ে যাচ্ছে যে মানুষ অসহায় হয়ে যাচ্ছে এবং বিদ্যুৎ বিভাগ থেকে বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার বসাতে চাইছে মানুষ তার বিরুদ্ধে এই কর্মসূচি। বহুবার বিধায়ক, সংসদ,মহাকুমা শাসক অনেক প্রতিনিধিকে এই সম্বন্ধে বলা হয়েছে, তাতেও তাদের কোন কর্ণপাত নেই,এবার যদি কর্ণপাত না করে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করব।

Related News

Also Read