Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

রামনগর ও দেউলিহাট বাজারে পালিত হল বিশ্ব নবী দিবস

আজ ফতেহা দোয়াজ দহাম। বিশ্ব নবী হজরত মুহাম্মদ (স:) এর জন্মবার্ষিকী, এক কথায় “বিশ্ব নবী দিবস”। দিনটি মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। সারা দেশের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ও দেউলিহাট বাজারে পালিত হল মহাসমারহে বিশ্ব নবী দিবস।

এদিন রামনগরের মুকুন্দপুর আটমহল ঈদগাহ থেকে একটি জৌলুস আকারে বর্ণাঢ্য প্রভাতফেরি বার হয়। এই প্রভাত ফেরীতে মুসলিম ধর্মপ্রাণ মানুষ পা মেলান এর পাশাপাশি দেখা যায় কচিকাঁচাদেরও উপস্থিতি। এই শোভাযাত্রা ঘিরে রামনগর থানার পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। এই বর্ণাঢ্য শোভাযাত্রা মুকুন্দপুর, দেউলিহাট, রামনগর, দেপাল হয়ে ফিরে যায় দূর্গাপুরে।

উপস্থিত ছিলেন রামনগর ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের সম্পাদক শেখ নজরুল ইসলাম, সভাপতি মাওলানা আসাদুল্লাহ ও সহ-সম্পাদক মুফতি রিজাউদ্দিন, জৌলুশের উদ্যোক্তা ফরিদ আলি খান, মাদ্রাসা গুলাশানে রাজা’র শিক্ষকগণ যথাক্রমে মাওলানা মৈমুদ্দিন ও হাপি জাহিদ ও সাবির আলি খান প্রমুখ।

Related News

Also Read