পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ১ ব্লকের হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের মহিলা সংঘ সমবায় হেঁড়িয়া প্রতিভা বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো তৃনমূল।রাজ্যের শাসক দলের ১৯ জন প্রার্থী জয় লাভ করেছে।
গত ২৯ আগষ্ট এই মহিলা সংঘের নির্বাচনের মনোনয়ন গ্রহণের দিন দেখা যায় শুধুমাত্র তৃণমূল কংগ্রেস সমর্থিত ১৯টি সংসদের ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেন। আর আজ ৩১ আগস্ট নির্বাচন হওয়ার কথা ছিল। অন্য কেউ মনোনয়ন না তোলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই মহিলা সংঘ সমবায় সমিতি জয় লাভ করল।
এই জয়ে ১৯ জন বিজয়ীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিমান কুমার নায়ক, খেজুরি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা নায়ক, হেঁড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ঘোড়ই, হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদর্শন রাউত প্রমূখ।





