Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

বাড়িতে ঘুমন্ত অবস্থায় চুরি

প্রদীপ কুমার সিংহ

বাড়িতে পাহারাদার রেখে চলে গিয়েছিল আর সেই পাহারাদার এক ঘরে ঘুমোচ্ছে অন্য ঘর থেকে জানালার রোড কেটে চুরি হয়। ঘটনা কি হয়েছে বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে ঋষি বঙ্কিম নগর এলাকায়।

বাড়ির এক ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন কেয়ারটেকার দম্পতি। সেই সময় একেবারে পাশের ঘরের জানালার গ্রিল ভেঙে দিয়ে ভিতরে ঢুকে দুঃসাহসিক চুরি। ঘরে আলমারির লকার, ড্রয়ার ভেঙে ফেলে বিছানায় তছনছ চালিয়ে ঘর লন্ডভন্ড করে চম্পট দেয় দুষ্কৃতীরা। খোয়া গিয়েছে ব্যাংকের লকারের চাবি, গাড়ির চাবি, তিনটি দামী হাত ঘড়ি, ব্যাগে রাখা কিছু টাকা, কিছু গয়না। বারুইপুরের ১০ নম্বর ওয়ার্ড ঋষি বঙ্কিম নগরের সাধারণ মানুষ এই ঘটনায় আতঙ্কে আছে। জানা গিয়েছে, বাড়ির গৃহকর্তি সুমিতা সরখেলের ছেলে মারা গিয়েছেন কয়েক মাস আগে। তিনি মেদিনীপুর এ মেয়ে – জামাইয়ের কাছে থাকেন। বাড়িতে কেয়ারটেকার তার স্ত্রী কে নিয়ে রাতে থাকেন।কেয়ারটেকার তরুণ ভট্টাচার্য এর কাছে চুরির খবর পেয়ে মেয়ে জামাইকে নিয়ে ছুটে আসেন সুমিতাদেবী।এসে দেখেন চুরি হয়ে গিয়েছে। জামাই শুভজিৎ ভট্টাচার্য বলেন, একেবারে ঘরের জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে লন্ডভন্ড চালিয়ে চুরি হয়েছে। ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। খবর পেয়ে বারুইপুর থানা পুলিশ তড়ি ঘড়ি ঘটনা স্থলে চলে যায়। থানার পুলিশ ওই বাড়ির সমস্ত দিক দেখে তদন্ত শুরু করেছে।

Related News

Also Read