Select Language

[gtranslate]
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ৩১শে মে, ২০২৬ )

কাজলা জনকল্যাণ সমিতির স্বীকৃতীর সম্মাননা

কাজলা জনকল্যাণ সমিতি ও কাজলা কো- অপারেটিভ এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি লিমিটেড এর আয়োজনে জাতীয় স্তরের যোগাসনে তৃতীয় স্থান অধিকারী দেশপ্রাণ ব্লকের সরদা সংসদের তৃতীয় শ্রেণীর ছাত্র শিবু শীটকে সম্মাননা প্রদান করা হয়।

এই অনুষ্ঠানে সকল পদাধিকারী, পরিচালক মন্ডলীর সদস্য সদস্যা , সাথীবন্ধুরা ও তপোবন আবাসের আবাসিক বৃন্দ উপস্থিত ছিলেন।

শিবুর কথা: শিবু অতি দরিদ্র পরিবারের ছেলে মা পরিচারিকা বাবা টোট চালক এহেন অবস্থার মধ্যেই আন্তর্জাতিক মঞ্চে আহ্বান খরচ প্রায় দেড় লক্ষ টাকা খরচ। না হার মানার লড়াই।

অনুষ্ঠানের শুভারম্ভে স্বপন পন্ডার বক্তব্য শিবুর মা বাবার অক্লান্ত পরিশ্রম ও জেদের কথা তুলে ধরেন। শিবুকে বিভিন্ন উপহার সামগ্রী পদাধিকারীর তুলে দেন।

কাজলা জনকল্যাণ সমিতি ও কাজলা কো- অপারেটিভ এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি লিমিটেড পক্ষ থেকে 20+20 =40 হাজার টাকা সহায়তা করা হয়।

এই অনুষ্ঠানে কাজলা জনকল্যাণ সমিতি সভাপতি অসীম দাস ও কাজলা কো- অপারেটিভ এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি লিমিটেড এর চেয়ারম্যান স্বপন পন্ডা সকলকে ধন্যবাদ জানান আর খুদে চ্যাম্পিয়নকে বার্তা দেন শিবু তুমি এগিয়ে চলো আমরা তোমার পাশে আছি।

Related News

Also Read