Select Language

[gtranslate]
২১শে ফাল্গুন, ১৪৩২ শুক্রবার ( ৬ই মার্চ, ২০২৬ )

তৃতীয় পর্যায় বিভাব নাট্য একাডেমীর নাট্য উৎসব 

কেকা মিত্র

 

পশ্চিমবঙ্গ নাট্য একাদেমির আর্থিক সহায়তায় গত ২৪ থেকে

২৭ আগস্ট এই চারদিন ধরে

দক্ষিণ কলকাতার রামগড় কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো

বিভাব নাট্য একাডেমীর নাট্য উৎসব ২০২৫। প্রথমদিন এই উৎসবের শুভ সূচনা করেন পরিচালক ও অভিনেতা রামকৃষ্ণ মন্ডল ও নাট্যকার

সঞ্জয় চট্টোপাধ্যায়। তাদের হাতে

উত্তরীয়, স্বারক ও পুষ্প স্তবক তুলে দেন বিভাব নাট্য একাডেমির দলের সদস্যরা।

সকল অতিথিরা এই উৎসবের সাফল্য কামনা করেন। এই চারদিনের উৎসবে মোট ১২ টি নাটক মঞ্চস্থ হয়।

প্রথমদিন হয় অঙ্গন বেলঘরিয়া র নাটক স্বাধীনতা কাকে বলে।

রচনা ও পরিচালনায় ছিলেন বেবি সেনগুপ্ত ও অভি সেনগুপ্ত।

পরের নাটক ছিলো চন্দন নগরের নাট্যদল যুগের যাত্রীর নাটক রঘু ডাকাতের চিঠি। রচনা

শঙ্কর বসু ঠাকুর। নিদের্শনা রামকৃষ্ণ মন্ডল। এইদিনের শেষ নাটকটি ছিলো কাকদ্বীপ নোনা থিয়েটার দলের নাটক সম্পর্ক।

রচনা সুভাষ বন্দোপাধ্যায়। নিদের্শনা দেবাশিস মান্না।

দ্বিতীয় দিনের নাটক ছিলো

দৃশ্যায়ন উত্তরপাড়া র নাটক উড়ান। রচনা ও নিদের্শনা অনুপম দাসগুপ্ত ও অরিত্র মুখোপাধ্যায়। পরের নাটক

মঞ্চস্থ বর্ণময়, দক্ষিণ বারাশত এর নাটক একটি অন্য প্রেমের গল্প। রচনা ও নিদের্শনা মুদাসসার হোসেন ছোট্টু। এই দিনের শেষ নাটক পরিবেশিত হয় উন্মেষ কালিকাপুর এর নাটক ড: ওথেলো। রচনা ও নিদের্শনা আশিস সরদার।

তৃতীয়দিন মঞ্চস্থ হয় বিভাব নাট্য

একাডেমী র নাটক অন্য সম্রাট।

রচনা মুদাসসার হোসেন ছট্টু।

নিদের্শনা গুঞ্জন প্রসাদ গাঙ্গুলী।

এরপর পরিবেশিত হয় রাধানগর দর্পণ কালচারাল অর্গানাইজেশন এর নাটক অপশন। রচনা ও নিদের্শনা

সৌভিক গঙ্গোপাধ্যায় ও কিশোর

মৈত্র। এদিনের শেষ নাটক মঞ্চস্থ হয় বরানগর মনন এর নাটক যদি হঠাৎ আবার। রচনা ও নিদের্শনা গুঞ্জন প্রসাদ গাঙ্গুলী। উৎসবের শেষ দিন মঞ্চস্থ হয় উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর গল্প অনুসৃত বরানগর এবং এর নাটক ভূত ও কুজোর গল্প। প্রয়োগ সমিত দাস।

এরপর

পরিবেশিত হয় এষনা জয়নগর

এর নাটক উনার্ভ। রচনা সুভাষ বসু। নিদের্শনা কিশলয় বসু।

এই উৎসবের শেষ নাটক মঞ্চস্থ হয় দিলীপ মুখার্জী স্মৃতি সংঘ

র নাটক দরদামের গল্প। রচনা শিব শর্মা। নিদের্শনা কিরীটি কাঞ্জিলাল। সব মিলিয়ে জমে উঠেছিলো বিভাব নাট্য একাডেমির (বিভাব পরম্পরা) তৃতীয় পর্যায়ের নাট্য উৎসব

২০২৫। বিভাব নাট্য একাডেমীর চতুর্থ পর্ব র নাট্য উৎসব অনুষ্ঠিত হবে নভেম্বর মাসে নৈহাটি ঐক্যতান মঞ্চে।

Related News

Also Read