Select Language

[gtranslate]
২৯শে বৈশাখ, ১৪৩৩ মঙ্গলবার ( ১২ই মে, ২০২৬ )

এ বি পি টি এ ‘র দ্বাদশ তম জোনাল সম্মেলন 

নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি জোনাল কমিটির দ্বাদশ তম জোনাল সম্মেলন অনুষ্ঠিত হয় কাঁথি এবিটিএ মহকুমা দপ্তরে। সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। সংগঠনের সভাপতি আশীষ দোলায় পতাকা উত্তোলন করেন। উদ্বোধনী ভাষণ দেন এ বি পি টিএ র রাজ্য নেতৃত্ব গৌতম সিনহা। বিদায়ী সম্পাদক প্রণব করণ সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন ।

৪ চক্র থেকে বাসুদেব রাউল ,তাপস প্রধান ,নন্দদুলাল পাত্র, আনন্দ পাত্র, নীলরতন সাউ এবং হিমাংশু মন্ডল সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করেন। সম্মেলন মঞ্চ থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারের শিক্ষানীতির বিরোধিতা করা হয়।

রাজ্যের শিক্ষার দুর্নীতি এবং রাজ্য সরকারের শিক্ষামন্ত্রীসহ শিক্ষা আধিকারিকরা অর্থের বিনিময়ে অযোগ্য শিক্ষকদের চাকরি দেওয়ার নিন্দা করা হয়। রাজ্যে প্রায় আট হাজারের মতো স্কুল বন্ধ হতে চলেছে সরকারি উদ্যোগের অভাবে।

পরিশেষে ২৭ জনের জোনাল কমিটি গঠিত হয়। সভাপতি নির্বাচিত হন নন্দদুলাল পাত্র এবং সম্পাদক হন প্রণব করন।

Related News

Also Read