Select Language

[gtranslate]
২রা চৈত্র, ১৪৩২ সোমবার ( ১৬ই মার্চ, ২০২৬ )

মাজনায় ফের পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের

ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইক চালকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাঁথি কাঠপুল বাজার রাজ্য সড়কের কাঁথি ১ ব্লকের রাইপুর পশ্চিমবাড় গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর ঈদগার কাছে।শনিবার সকাল ১০:৪৫ নাগাদ কাঠপুল বাজার থেকে আসা একটি অটোর সঙ্গে কাঁথির দিক থেকে যাওয়া একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের জেরে বাইকসহ ছিটকে পড়ে বাইক চালাক।

 

ঘটনা স্থল থেকে রক্তাক্ত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের নির্দেশ দিয়েছে। মৃত বাইক চাল রাইপুর পশ্চিমবাড় গ্রাম পঞ্চায়েতের নামাল এলাকার বাসিন্দা সেলিম আলী খাঁন (২৫)।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের অভিযোগ এই রাস্তায় দ্রুত গতিতে বাইক অটো টোটো চালানোর জন্য প্রায়ই দুর্ঘটনার স্বীকার হয়ে প্রাণহানির ঘটনা ঘটছে।

 

স্থানীয়দের দাবি পথ দুর্ঘটনায় প্রাণহানি রোধ করতে এলাকায় পুলিশি কড়া পদক্ষেপ গ্রহণ করার। ঘটনাস্থলে কাঁথি থান পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে উদ্ধার করে নিয়ে আসে।

Related News

Also Read