Select Language

[gtranslate]
৬ই চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ২০শে মার্চ, ২০২৬ )

সাত খন্ড সাহেবনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে গেরুয়া ঝড়

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা কেন্দ্রে সমবায় নির্বাচনে গেরুয়া ঝড়ে বিধ্বস্ত ঘাসফুল। খেজুরি ২ ব্লকের খেজুরি গ্রাম পঞ্চায়েত এলাকার সাত খন্ড সাহেবনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল শনিবার। সকাল থেকে কড়া নিরাপত্তায় টানটান উত্তেজনার মাধ্যমে এই সমবায় সমিতির নির্বাচনে ভোট গ্রহণ পর্ব চলে বিকাল ৩ টা পর্যন্ত। তারপরেই গণনা হয়। গণনার ৯-০ ভোটে বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করে।

 

এই নির্বাচনে ৯টি আসনের জন্য তৃণমূল ও বিজেপি সমর্থিত ১৮ জন প্রার্থী লড়াই করে। এই সমবায় সমিতিতে মোট ভোটার ৫৬৬ জন।ভোট পড়ে ৪৩০ টি। যখন গণনা শুরু হয় এক এক করে জয়লাভ করতে থাকে পদ্ম শিবিরের রাষ্ট্রবাদী প্রার্থীরা। তখন ব্যাগ ফুটে সরে যায় তৃণমূলের সমর্থকরা। এই জয় উল্লাসে গেরুয়া আবির মেখে আনন্দোল্লাসে মেতে ওঠে। ২৬ এ বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই যেন একের পর এক সময় সমিতি ছিনিয়ে নিচ্ছে বিজেপির সমর্থকেরা। এই জয় বিধানসভা নির্বাচনের অতিরিক্ত অক্সিজেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞের ধারণা। ৯টি আসনের মধ্যে ৯টি আসন জয়লাভ করে বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীরা। শূন্য হাতে ফিরে যেতে হয় তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের।

 

এই জয়ের জন্য প্রার্থীদের ও ভোটারদের অভিনন্দন জানিয়েছেন এলাকার বিধায়ক শান্তনু প্রামানিক, কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি তাপস দলাই, খেজুরি গ্রাম পঞ্চায়েত প্রধান কালিপদ মন্ডল, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সোমনাথ রায়, সাধারণ সম্পাদক ডঃ চন্দ্রশেখর মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব। পঞ্চায়েত প্রধান কালিপদো মন্ডল বলেন খেজুরি গ্রাম পঞ্চায়েতের পাঁচটি সমবায় নির্বাচন হয়েছিল পাঁচটিতেই বিজেপি সমর্থিত প্রার্থীরা জয় লাভ করে। তিনি আরো বলেন পাশে থেকে কাজ করার জন্য আরো যত্নবান হতে হবে।

Related News