Select Language

[gtranslate]
১৮ই ফাল্গুন, ১৪৩২ মঙ্গলবার ( ৩রা মার্চ, ২০২৬ )

দিঘার পদিমায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে অখিল গিরি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প “আমাদের পাড়া আমাদের সমাধান” এই কর্মসূচি’র মধ্য দিয়েই উপকৃত হবেন গ্ৰাম বাংলার বাসিন্দারা। যেখানে প্রতিটি বুথে ১০ লক্ষ টাকার কাজ করা হবে বলেও জানা গেছে।

সেই মতো বুধবার বেলার দিকে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকের পদিমা ১ গ্ৰাম পঞ্চায়েতের তিনটি বুথ নিয়ে দিঘা ডিএল হাইস্কুল ক্যাম্পাসে আয়োজিত হয়েছে পাড়ায় সমাধান শিবির। এদিন পরিদর্শন করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি। সেইসঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শম্পা মহাপাত্র, পদিমা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চন্দ প্রমুখ।

ওই ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি তিনটি বুথের সাধারণ মানুষদের কাছ থেকে পাড়ার সমস্যা নিয়ে একাধিক দাবিও শুনে দেখলেন খোদ বিধায়ক ও ব্লকের আদিকারিকগণ এবং জনপ্রতিনিধিরা।

পরিদর্শন শেষে পদিমা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চন্দ জানান, এই ক্যাম্পের মধ্য দিয়ে এলাকার বিভিন্ন সমস্যা গুলি সমাধান করা হবে। এছাড়াও যে গুলি বড়ো সমস্যা থাকবে তা ওই স্কিমের মধ্যে থেকে না হলে জেলা পরিষদ থেকে তৈরি করা হবে।

Related News

Also Read