উত্তরপ্রদেশের এক দুষ্কৃতীকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে পিস্তল সমেত গ্রেফতার করল তমলুক থানার পুলিশ।এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে তমলুক শহর জুড়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে গ্রেফতার হওয়া সেই দুষ্কৃতীর নাম মুজাহিদ আনোয়ার (৪০)। ধৃতের বাড়ি উত্তর প্রদেশের খুশিনগর জেলায়।

মঙ্গলবার গভীর রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাম্রলিপ্ত পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মীরপাড়া এলাকায় মুস্তাক আহমেদের ভাড়া বাড়িতে অভিযান চালায় পুলিশ। জানা গেছে সেখানেই ভাড়া নিয়ে বাড়ায় থাকতো মুজাহিদ নামের এই দুষ্কৃতী। পুলিশ তার কথাবার্তায় সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালিয়ে একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন, বারো রাউন্ড গুলি উদ্ধার করে।
বুধবার তাকে তোলা হয় তমলুক আদালতে। ঐতিহাসিক তাম্রলিপ্ত পৌরসভার শান্তিপ্রিয় এলাকায় এই ধরনের পিস্তল উদ্ধার হওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে।





