Select Language

[gtranslate]
১৪ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২৮শে জুন, ২০২৬ )

রামনগরের পদিমায় পাট্টা বিলি

পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকের পদিমা ২ গ্রাম পঞ্চায়েতকে অলংকারপুরে ৩৮ ডেসিমাল জায়গা দেওয়া হয় ভূমি ও ভূমি সংস্কার দফতরের তরফে।

মঙ্গলবার রামনগর ১ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক শান্তনু ব্যানার্জী পদিমা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্রের হাতে রাজ্য সরকারের ১ নম্বর খতিয়ানের ৩৮ ডেসিমাল জায়গার রেকর্ড তুলে দেন। এদিন রামনগরে ভূমি ও ভূমি সংস্কার দফতরে এক অনুষ্ঠানের মাধ্যমে বৈধ জায়গার রেকর্ড তুলে দেওয়া হয়েছে।

এদিন রামনগর ১ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক শান্তনু ব্যানার্জী জানিয়েছেন, আমরা পদিমা ২ গ্রাম পঞ্চায়েতকে এই জায়গার রেকর্ড তুলে দিয়েছি। আগামী দিনে ব্লকের বহু মানুষের হাতে সরকারি পাট্টা তুলে দেওয়া হবে।

পদিমা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র জানিয়েছেন, আমি খুবই খুশি। আমাদের পঞ্চায়েতও খুশি। আমরা রেকর্ড পেয়ে গিয়েছি৷ পুজোর পরে স্থায়ী পঞ্চায়েত কার্যালয় নির্মাণের কাজ শুরু হবে। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড়ো গ্রাম পঞ্চায়েত কার্যালয় হবে। পাশাপাশি, মডেল পঞ্চায়েতও রূপায়ণ হবে বলে দাবি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্রের।

Related News

Also Read