Select Language

[gtranslate]
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১১ই জুন, ২০২৬ )

দুর্ঘটনায় মৃত ৩ জনের পরিবারের পাশে অখিল গিরি

শুক্রবার সাবাজপুটে যে মর্মান্তিক দুর্ঘটনায় ধান বোঝাই ট্রাক পুকুরে পড়ে তিনজনের মৃত্যু হয়। এই ঘটনায় রামনগর বিধানসভার সটিলাপুর গ্রাম পঞ্চায়েতের তিনজন বাসিন্দা গৌতম শীট,দেবাশীষ শীট,শুকদেব পাত্র এর মৃত্যু হয়।

শনিবার মৃতদের বাড়িতে গিয়ে প্রত্যেককে পুস্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তাঁদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করলেন রামনগর বিধানসভার বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন।

রামনগর ২ ব্লকের সটিলাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শচিদান্দ দাস মৃত তিনজনের বাড়িতে গিয়ে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন। এছাড়াও বহু নেতৃত্ব ও শুভানুধ্যায়ী তাদের বাড়িতে যে সমবেদনা জানান

Related News

Also Read