Select Language

[gtranslate]
১৪ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২৮শে জুন, ২০২৬ )

ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট বাঞ্চ ও পুলিশের যৌথ অভিযান নন্দকুমারে অবৈধ গোডাউনে  

পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার মাধবপুরে অবৈধ তেল কাটিং গোডাউনে পূর্ব মেদিনীপুর জেলা এনফোর্সমেন্ট শাখা ও নন্দকুমার পুলিশের যৌথ অভিযান এ বিপুল পরিমাণ অবৈধ তেল উদ্ধার।পুলিশ সূত্রে জানা গেছে রাত প্রায় ২ টায় গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুরের একটি অবৈধ তেল কাটিং গোডাউনে হানা দেয় পুলিশ।

কয়লা পেট্রোলিয়াম দ্রব্য সহ একাধিক জিনিস অবৈধভাবে মসজিদ ছিল। মজু তেল, কয়লা ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে এক ব্যক্তিকে গ্রেফতার করে। মৃত ব্যক্তি বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।বাজেয়াপ্ত করা হয়েছে একটি তেল ট্যাঙ্কার সহ গোডাউনে থাকা গাড়ির নকল নম্বর প্লেট,কয়েক হাজার লিটার কাটিং তেল , বিটুমিনাস ইত্যাদি।পুলিশ সূত্রে জানা যায়, আগাম খবর থাকায় তারা হঠাৎই হানা দেয় ওই গোডাউনে। প্রসঙ্গত বেশ কিছুদিন পূর্বেই কোলাঘাটে ও একটি তেল কাটিং কারখানায় হানা দিয়েছিল পুলিশ।

সেখানেও ২৭ টি তেলের ব্যারেল,বিটুমিনাস দ্রব্য এবং দুটি লরি সিজ করা হয়েছিল। পূর্ব মেদিনীপুর অ্যাডিশনাল পুলিশ সুপার নিখিল আগারওয়াল জানিয়েছেন আরো এরকম অবৈধ তেল কাটিং চলছে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে। যেরকম খবর আসবে, তারা সেভাবে হানা দেবেন। পুলিশ এই অবৈধ ব্যবসা বন্ধ করার জন্য নিরন্তর অভিযান চালাবে।

Related News

Also Read